×

ফুলবাড়ী উপজেলা পরিষদ ও পৌরসভা পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনার


নিজেস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ ও পৌরসভা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। গতকাল রোববার বিকেলে দাপ্তরিক কাজের অংশ হিসেবে তিনি এ পরিদর্শন করেন। তার আগমনে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরি তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর থানা পুলিশ কর্তৃক বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) নূরে আলম, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জানে আলম, জেলা পরিষদ কার্যালয়ের প্রধান নিবাহী কর্মকর্তা মকলেছার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল, সিনিয়র সহকারী কমিশনার মিজানুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার ফুলবাড়ী (সার্কেল) ফরহাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন চেয়ারম্যানগণ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে সন্ধা সাড়ে ৭টায় ফুলবাড়ী পৌরসভা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। এসময় পৌরসভার মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।