×

কর্মবিরতিতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

দিনাজপুর প্রতিনিধি

পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের বিভিন্ন দাবির প্রেক্ষিতে কর্মবিরতি পালন করছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাকর্মচারীরা। তবে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতির পালন করছেন তারা।

সারাদেশের ন্যায় গতকাল সোমবার সকাল থেকে একযোগে কর্মবিরতি পালন করছে তারা। এ সময় তাদেরকে নানা শ্লোগান দিতে দেখা যায়।

এ সময় আন্দোলনকারীরা জানায়, দীর্ঘদিন ধরে দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন হয়ে আসলেও এর কোন ফলাফল আসছে না। দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকর বিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করণ,পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের ওপর নির্যাতন-নিপীড়ন, শোষণ বন্ধসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের কারণে গ্রাহক ভোগান্তি হয়ে আসছে। এরকম বিভিন্ন প্রকার হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি এ সময় তুলে ধরেন বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম আনোয়ার হোসেন, সদর দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, চিরিরবন্দর জোনাল অফিসের বিলিং সুপারভাইজার জাহানারা বেগম প্রমুখ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।