×

ঘোড়াঘাটের নতুন এসিল্যান্ড মামুন কাওসার

ঘোড়াঘাট প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) আব্দুলআলমামুন কাওসার শেখ। জুলাই তাকে ঘোড়াঘাটে বদলী করে প্রজ্ঞাপন জারি করে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন।

অপরদিকে ঘোড়াঘাট উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের বদলী করা হয়েছে।

নবাগত এসিল্যান্ড আব্দুল-আল-মামুন কাওসার শেখ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার নিজ জেলা ময়মনসিংহ। তিনি ৩৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। চাকুরিতে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থ বিজ্ঞানে অর্নাস-মাস্টার্স সম্পন্ন করেন।

এরআগে ঘোড়াঘাটে দীর্ঘ কয়েক বছর যাবত সহকারী কমিশনার (ভূমি) পদ ফাঁকা থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ। তবে সেই অতিরিক্তের ভারমোচন করতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০২১ সালের ২৫ জুলাই যোগদান করেছিলেন মাহমুদুল হাসান। দীর্ঘ ৩ বছর চাকুরী সুবাদে তিনি মিশে গিয়েছিলেন ঘোড়াঘাট উপজেলার সর্বসাধারণের মাঝে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও যোগ্যতা মাধ্যমে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছের ৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।

নবাগত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল-আল-মামুন কাওসার শেখ বলেন, ইতিপূর্বে আমি তথ্য ক্যাডারে চাকুরি করেছি। উত্তরবঙ্গে দীর্ঘ ৬ বছর যাবত চাকুরির সুবাধে যতটুকু বুঝেছি, এই অঞ্চলের মানুষ খুবই সহজ-সরল। তারা খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে। আমি আমার দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকবো।

বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ঘোড়াঘাটে দায়িত্বপালন কালে আমি এই উপজেলার নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদানে চেষ্টা করেছি। নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব তার সবটাই দিয়ে চেষ্টা করেছি নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে। এই এলাকার মানুষ আমাকে আমার কাজে সার্বিক ভাবে সহযোগীতা করেছে। বিদায় কষ্টের। তবে কর্মক্ষেত্রে এটিই নিয়ম।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।