×

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২এর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

বিরামপুর প্রতিনিধি
শোষণ, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করণের দাবিতে বিরামপুরস্থ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করে যাচ্ছে।
বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরী গ্রাহক সেবা সচল রেখে গত ১জুলাই থেকে এ কর্মসূচি পালন করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৪জুলাই) দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ চত্বরে কর্মবিরতি সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার আল আমিন ও সোলাইমান হোসেন, এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর আজিজুল ইসলাম ও সুলতান মাহমুদ, হিসাবরক্ষক রাজু আহমেদ, লাইন টেকনিশিয়ান হাসিনুর রহমান, লাইন ক্রু লেভেল-১ সুলতান মাহমুদ, মিটার রিডার মেহেদী হাসান প্রমূখ। বক্তারা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি কর্মসূচি পালন করে যাবেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।