×

ফুলবাড়ীতে ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিশেষ জিআর বরাদ্দের টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ বান্ডিল টিন ও তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে একই ইউনিয়নের ৩ হাজার ৬০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২৫ কেজি করে মোট ৯০ টন চাল বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)  মো. ছামিউল ইসলাম।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবীউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুর্তুজা হক অষ্টিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আবুল হাসান এবং ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। পরে বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ বরাদ্দ দেওয়া হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।