

দিনাজপুর প্রতিনিধি
সুইহারীস্থ এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর সভাকক্ষে এডাব দিনাজপুর জেলা শাখার আয়োজনে কাম-টু-সেভ এর নির্বাহী পরিচালক, এডাব দিনাজপুর জেলা শাখার সদস্য, জেন্ডার এন্ড চাইল্ড রাইটস ফোরামের সদস্য, বিশিষ্ট উন্্নয়ন ও মানবাধিকার কর্মী মো. আমিনুল হকের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার এডাব দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কাম-টু-ওর্য়াক এর নির্বাহী পরিচালক এবং এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মতিউর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন এডাব জেলা শাখার সদস্য সচিব ও এসইউপিকের নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন। সভার শুরুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইমাম মো. জাকির হোসেন। মরহুম আমিনুল হকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এডাব এর আঞ্চলিক সমন্বয়কারী এসএম আনিসুর রহমান, জেএসকেএস এর নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা, মরহুমের সহ-ধর্মিনী মোছা. আফসানা বেগম, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী, ডাক্তার দ্বীপেন্দ্র নাথ রায়, মো. আফছার আলী, মো. আব্দুল কাইয়ুুম, সাবিনা ইয়াসমিন, আনোয়ারুল ইসলাম বাবুল, মো. সামিউল আলম জনি, যাদব চন্দ্র রায়, জিল্লুর রহমান, বিলকিস আরা ফয়েজ, সেলিনা হক, ফরিদা বেগম, উম্মে নাহার, মোরশেদা পারভীন মলি, মো. রশিদুল হক নাসিমসহ আরো অনেকে। বক্তারা বলেন মরহুম আমিনুল হক বন্ধু আর পরিচিত মহলে তিনি সবার কাছে ছিলেন প্রিয়, সহ জিয়া এবং উপকারী নিঃস্বার্থ বন্ধু। কর্মক্ষেত্রে আমিনুল হক ছিলেন একজন আর্দশ লিডার।
