×

বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ জন। মাদক সেবনের দায়ে ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। একই অভিযানে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেফতার করা হয়।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায়  পৌরসভার গোলাপগঞ্জ মোড়ে মাদক ব্যবসায়ীদের ৩টি বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান কালে মাদক সেবনরত অবস্থায় রাশেদুল ইসলাম (৩০), মো. নাহিদ ইসলাম সবুজ (৩২) ও মো. রুবেল ইসলাম মামুন (৩৫)-কে হাতেনাতে আটক করা হয়। তাদের সকলের বাড়ি উত্তর সুজালপুর কলেজ মোড় এলাকায়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেক আসামিকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন।
অপর দিকে কলেজ মোড়ের আমিনুল হকের ছেলে অভিযান চলাকালে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ইনজামানুল হক পায়েল (৩২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ার শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজত প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।