×

প্রধানমন্ত্রীর উপহারের ১৪ বাড়ির রাস্তা নেই চলাচলে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রধান মন্ত্রীর উপহারের ১৪ বাড়ির রাস্তা না থাকায় ওই সব পরিবারের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বাজিতপুর এলাকায় সরকারের খাস জমিতে ১৪টি বাড়ি নির্মাণ করেন উপজেলা প্রশাসন এবং মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহারের ওই ১৪টি বাড়ি ভূমিহীনদের হস্তান্তর করা হয়। সেই বাড়ী গুলোর সামনের জায়গাগুলো মালিকানা হওয়ায় এবং রাস্তা না থাকার কারণে এখন ওই ১৪টি পরিবার তাদের বাড়ি থেকে বের হতে পারছেননা। যদিও তারা জমির আইল দিয়ে বর্তমানে কোন রকমে যাতায়াত করছেন। কিন্তু এখন বর্ষাকাল তাই ভারী বৃষ্টি হলেই জমির অইল গুলো ডুবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের।

ভুক্তভোগীরা বলেন, আশ্রয়ণ প্রকল্পটিতে চলাচলের রাস্তা না থাকায় জমির আইল দিয়ে কষ্ট করে চলাচল করতে হয়। বৃষ্টি হলে সেটিও চলাচলের অনুপযোগী হয়ে যায়। এতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। বারবার বলার পরেও কেউ কোন ব্যবস্থা নিচ্ছে না।

শিবনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ চন্দ্র রায় বলেন, পূবের্র উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকা কালীন ঘরগুলি নিমার্ণ করা হয়। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাষনের সাথে অনেকবার কথা বলা হয়েছে। তারা বলেছেন সারর্ভেয়ার নাই তাই জমি মাপযোগ করা যাচ্ছেনা।

শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামেদুল ইসলাম বলেন, ওই আশ্রয়নের পরিবার গুলোর চলাচলে অনেক সমস্যা হচ্ছে। রাস্তা না থাকার কারণে তারা ভ্যান, অটোরিকশা তাদের বাড়িতে নিয়ে যেতে পারছেনা। বিষয়টি অনেকবার উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। তারা বলেছেন সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেবেন; কিন্তু কি কারনে এখনো পর্যন্ত হচ্ছেনা তা আমার জানা নেই।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে সার্ভেয়ারকে পাঠানো হয়েছিল। সেখানে এক দিক দিয়ে সরকারি বন্দবাস্ত জমি রয়েছে, সংশ্লিষ্ট চেয়ারম্যানের সাথে কথা বলা হচ্ছে সেদিক দিয়ে মাটি দিয়ে রাস্তা করে দেয়া হবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।