×

ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি নিরাপত্তা ও নজরদারী বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে ভারত থেকে গরু প্রবেশ রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. লতিফুল বারী সাংবাদিকদের জানান, হিলিসহ অন্যান্য সীমান্ত দিয়ে ভারত থেকে গরু প্রবেশের কোনো সুযোগ নেই। এসব সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমান সময়ে ভারতে বিরাজমান রাজনৈতিক অস্থিরতার বিষয়টি মাথায় রেখে সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পাচার ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।