×

পাঁচবিবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে গাছ বিতরণ করেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা আবু বকার ছিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান প্রমুখ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।