×

জেলার শ্রেষ্ঠ ইউএনও মারুফ হাসান, শ্রেষ্ঠ শিক্ষক তরিকুল ইসলাম নির্বাচিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন বোচাগঞ্জ উপজেলার ইউএনও মারুফ হাসান। একই সঙ্গে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ, সরকারি প্রাথমিক বিদ্যালয়) হিসেবে নির্বাচিত হয়েছেন একই উপজেলার তেতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে গতকাল প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।জানা গেছে, সুনির্দিষ্ট মূল্যায়ন ছকের ভিত্তিতে এ নির্বাচন সম্পন্ন করা হয়। জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যৌথ যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি বিভাগীয় কমিশনার বরাবর প্রেরণ করা হয়।
এ বিষয়ে ইউএনও মারুফ হাসান বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সাফল্য। আমি সবসময় জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেছি।”
এদিকে একই স্বীকৃতি অর্জন করায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তরিকুল ইসলামকেও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল। তাদের এই অর্জনে বোচাগঞ্জ উপজেলাজুড়ে আনন্দ বিরাজ করছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।