×

দিনাজপুরী লিচুতে সয়লাব পাঁচবিবি বাজার, দামও হাতের নাগালে

মো. বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
মধু মাস হিসাবে পরিচিত জৈষ্ঠ্য মাসের শুরু থেকে জয়পুরহাটের পাঁচবিবিতে বাজার সয়লাব দিনাজপুরের রসালো ফল লিচুতে। এ মাসকে কেন্দ্র করে ফল দোকানদার ও মৌসুমী ফল ব্যাবসায়ীরা বাগান থেকে সরাসরি টাটকা ও সতেজ লিচুতে সংগ্রহ করেন। সেগুলো ক্রেতাদের আর্কষন বাড়াতে বাজারের ফুটপাত অলিগলি ঝুড়িতে থরে থরে সাজিয়েছেন। তারা বোম্বাই, বেদানা, চায়না-৩ ও মাদ্রাজি জাতের লিচু গুলো আকার ও জাতভেদে বিভিন্ন দামে বিক্রি করতে দেখা গেছে। তারা ১শ পিস লিচু ৩শ টাকা থেকে ৩৫০ টাকা বিক্রি করছেন। তবে চায়না থ্রি লিচু আকারে বড় ও মিষ্টি হওয়াই সেটি ৭শ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মৌসুমী লিচু ব্যবসায়ী উপজেলার বাগুয়ান গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, আমি প্রতিবছর এই সময়টাতে দিনাজপুর জেলার লিচু বাগান থেকে সরাসরি পাইকারী দরে লিচু কিনে এনে পাঁচবিবি বাজার সহ বিভিন্ন বাজারে বিক্রি করি। জৈষ্ঠ্য মাসে প্রচুর গরমের কারণে লিচু ফলের চাহিদা থাকে। এ কারণে এমাসে লিচু বেচা বিক্রি ভাল হয়।
আরেক লিচু ব্যবসায়ী চাঁন মিয়া বলেন, বাজারে স্থানীয় লিচু থাকলেও দিনাজপুরের লিচুর চাহিদা বেশি।
বাজারে লিচু কিনতে আসা আজহার আলী বলেন, অনেক আগেই বাজারে লিচু থাকলেও কেনা হয়নি। কারণ স্থানীয় লিচু চাষীরা বেশি দামের আশায় আগাম অপরিপক্ক লিচু বাজারে নিয়ে আসে। সেগুলো টক আকারে অনেক ছোট হয়। সেই তুলনায় দিনাজপুরের লিচুর আলাদা একটা সুনাম আছে। স্বাদ মোটামুটি ভাল। গতবারের চেয়ে দামও কম মনে হচ্ছে তাই পরিবারের সদস্যদের জন্য কিছু লিচু নিলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন জানান, পাঁচবিবি উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচুর চাষ হচ্ছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বাজার দর ভালো থাকায় কৃষক ভাইয়েরা ভাল দাম পাচ্ছেন। ভবিষ্যতে লিচুর আবাদ আরও বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।