×

পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে আলিম সমমান পরীক্ষা চলাকালীন সময়ে একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার মহিপুর হাজী মহসিন সরকারী কলেজ কেন্দ্রের ১ নম্বর কক্ষে আরবী সাহিত্য (বিষয় কোড -২২৩) ও আরবী ১ম পত্র (বিষয় কোড -২০৫) পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
মহিপুর হাজী মহসিন সরকারী কলেজ পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কেন্দ্র কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনের অংশ হিসাবে প্রতিটি কক্ষে সিসিটিভি সংযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে পরীক্ষার্থীদের বার বার সর্তক করার পরও ওই দুই পরীক্ষার্থী পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের বিষয়টি সিসিটিভিতে কক্ষ পরিদর্শকের নজরে ধরা পড়ায় আলিম পরীক্ষার নীতিমালা- ২০২৬ এর ১৫/ক ২নং ক্রমিকের অপরাধ অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।