

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সোমবার বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদ, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ইউসিসি’র চেয়ারম্যান আকবর আলী খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, উপজেলা সমবায় কর্মকর্তা ঝর্না রানী দেবনাথ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, পল্লী উন্নয়ন অফিসের জুনিয়র অফিসার (হিসাব) সুব্রত কুমার, ওসির প্রতিনিধি এসআই ফিরোজ মিয়া, সাংবাদিক মামুন আহম্মেদ প্রমুখ। পরে সমবায়ীদের মাঝে গাছের চারা ও কৃষি ঋণের চেক বিতরণ করা হয়।
