×

পঞ্চগড়ে অভিভাবক সভা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে মিটিং অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল হোসেনের সভাপতিত্বে উক্ত মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) কনক কুমার দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের   কাউন্সিলর ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  সদস্য আব্দুল্লাহ আল মামুন (বাবু)।

অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মো: ছায়দার রহমান ও রিতা আক্তার প্রমুখ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।