×

বিভাগীয় সমাবেশ সফল করতে সেতাবগঞ্জে জামায়াতের স্বাগত মিছিল

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ১১ জুলাই রংপুরে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দিনাজপুরের বোচাগঞ্জে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেতাবগঞ্জ পৌরশাখার উদ্যোগে এ স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি সেতাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিল থেকে আগামী ১১ জুলাই শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য রংপুর বিভাগীয় সমাবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আয়োজক সূত্রে জানা যায়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি। সভাপতিত্ব করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি। এছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।
স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা আবু তাহের সিদ্দিকী, বোচাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুব আলম, সেতাবগঞ্জ পৌর জামায়াতের আমীর মাসুম বিল্লাহসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।