

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে আনন্দঘন পরিবেশে ইউনাইটেড লিবারেল কলেজের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
আজ রোববার দুপুর ১টায় ইউনাইটেড লিবারেল কলেজ হলরুমে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে কলেজ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড লিবারেল কলেজের অধ্যক্ষ আলামীন প্রামানিক, সভাপতি জাহিদুল ইসলাম ফরহাদ, সহ-সভাপতি আবু সাইদ রিংকু এবং উপদেষ্টা মনিরুজ্জামান জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক প্রভাষক আসাদুল হক, প্রভাষক সামিউল ইসলাম, প্রভাষক মোস্তাক তাহমিদ অভি, প্রভাষক উদয় রায়, প্রভাষক পরেশ রায়, বাসুদেব মালাকার, আজিজুল ইসলাম, শুভ ইসলাম, রাসেদ ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।
বক্তারা কলেজের প্রতিষ্ঠার তিন বছরের অগ্রযাত্রার বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ গঠন এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন।
