×

বীরগঞ্জে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দিনাজপুর জেলা উত্তর শাখার উদ্যোগে বীরগঞ্জ উপজেলার উল্লাস মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি মো. সোহানুর রহমান সুমনের সভাপতিত্বে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দিনাজপুর জেলা উত্তর শাখার সেক্রেটারি মো. মমিনুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক জেলা সভাপতি মো. জাকিরুল ইসলাম, মো. আমিনুল ইসলাম ও মো. রেজাউল করীম। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মো. রাশেদুন নবী বাবুসহ প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।