

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জুলাই আন্দোলনের শহীদ বিশাল সরকারের কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামে শহীদ বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা ফজলুর রহমান সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির সুজাউল করিম, শহীদ বিশালের বাবা মাজিদুল সরকার, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ৪ আগস্ট শহীদ বিশাল সরকার নিহত হন। তাঁর আত্মত্যাগের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতের আয়োজন করা হয়।
