×

মেহের হোসেন স্কুল ৭৪ জন এসএসসি পরিক্ষার্থী ৭৩ জন জিপিএ ৫

সোহাগ গাজী, চিরিরবন্দর থেকে 

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এসএসসি পরিক্ষা-২০২৬ এর ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডে দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেছে। ৭৪ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে ৭৩ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। 

 

মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, শিক্ষার্থীদের প্রচেষ্টা ও আমাদের শিক্ষাদের কঠর পরিশ্রমে আমরা এ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি।

 

মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক মোস্তফা কামাল জানান, আমাদের স্কুল রেসিডেন্সিয়া হওয়ায় আমরা শিক্ষার্থীদের নিবিড়ভাবে পরিচর্যা করতে পারি। মেধাবী ও দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ভাবে তাদের দেখভাল করতে পারি। আমাদে স্কুলের অধ্যক্ষ সহকারী শিক্ষকদের পরিশ্রম অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় এ ফলাফল করা সম্ভব হয়েছে। আমরা চেষ্টা করব পরবর্তী ব্যাচে শিক্ষার্থী যারা আমাদের স্কুলে পড়াশোনা করছে তারা যেন সকলেই জিপিএ ৫ পেতে পারে।

 

 

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।