×

পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা ছাতীনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজুয়ান হোসেন।
সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী , সহকারী প্রধান শিক্ষক মুশফিকুর রহমান রুপক, সহকারী শিক্ষক আনোয়ারুল হক এবং অভিভাবক আলহাজ্ব আব্দুস সাত্তার, আইনুল হক রানু ও আব্দুল মতিন প্রমুখ।
সমাবেশে প্রধান শিক্ষক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, মোবাইল ব্যবহারে সচেতনতা এবং বাড়িতে পড়াশোনার নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো. রেজুয়ান হোসেন শিক্ষার্থীদের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।