

দিনাজপুর প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও iসাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন পালিদ হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার বিকেল পাঁচটায় দিনাজপুর জেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সহ সভাপতি মো. হাসানুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি এম এ জলিল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান বাদশা,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা,জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন,পৌর তাঁতী দলের সভাপতি মো. হীরা আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মো. রেজাউর রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, বিশিষ্ট সমাজসেবক মো. আহসান হাবিবসহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
