

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে দিনাজপুর জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে আজ শনিবার বিকেল পাঁচটায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
দোয়া মাহফিলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. আখতারুজ্জামান আক্তার ও প্রচার সম্পাদক বাবু চৌধুরীর উপস্থাপনায় এ সময় সাবেক এমপি এডভোকেট মো. আব্দুল হালিম, জেলা বিএনপি সহ সভাপতি মাহবুব আহমেদ, মো. হাসানুজ্জামান উজ্জল, মো. আখতারুজ্জামান জুয়েল, মো. সোলায়মান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, মো. আনিসুর রহমান বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান, হাবিপ্রবির শিক্ষক ড. মো. সাইফুল হুদা, ড্যাব দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের সদস্য সচিব মো. রেজাউর রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রিফাত চৌধুরীসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এতে অংশ নেন।
