

জয়পুরহাট প্রতিনিধি
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার পপি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির সুজাউল করিম এবং পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী সহ বিভিন্ন মৎস চাষীগণ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য সংগঠন ও সফল মৎস্য চাষিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
