×

ফুুলবাড়ীতে বিএনপির নতুন কমিটির সাথে ব্যারিষ্টার কামরুজ্জামানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর ব্যক্তিগত আইন উপদেষ্টা ও পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান।
আজ শনিবার দুপুরে পৌর শহরের মধ্যগৌরীপাড়ায় তার ব্যক্তিগত অফিসে এই মতবিনিময় করেন। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় তিনি নেতৃবৃন্দদের সাথে কুশল বিনিময়সহ দলীয় বিষয়ে বিভিন্ন কথা বলেন।
এর আগে গত ২০ আগষ্ট জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সাক্ষরিত, অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে আহ্বায়ক করে উপজেলা বিএনপি ও আবুল বাশারকে আহ্বায়ক করে পৌর বিএনপির কমিটি গঠন করা হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।