

দিনাজপুর প্রতিনিধি
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাপ্পির (৫৫) জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ জোহর হাজারো মানুষের উপস্থিতিতে পাটুয়াপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বাপ্পির জানাজা নামাজ শেষে লালবাগ গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
বাপ্পির জানাজার নামাজে ইমামতি করেন পাটুয়াপাড়া ১ নং মসজিদের ঈমাম মো. রেজাউল ইসলাম । জানাজায় কেন্দ্রীয় জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুর জেলা জাগপার সভাপতি ইমরুল কায়েস রুপম. সহ-সভাপতি ওয়ামিক আলভী তুহিনসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ আগষ্ট রবিবার রাত রাত সাড়ে ৮টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন।
