

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের যেকোনো সমস্যা মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড এম জাহিদ হোসেন।
মন্ত্রী বলেন, কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা দেশের বাইরে থেকে গুপ্তভাবে বিভিন্ন ধরনের হুংকার দিচ্ছে। তাদের বলতে চাই, দয়া করে বিএনপিকে ছোট করে দেখার চেষ্টা করবেন না। তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। ১৯৮১ সালে হয়েছে, ১৯৯০ সালে হয়েছে, ওয়ান-ইলেভেনের সময় হয়েছে এবং গত ১৭ বছরেও নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে জনগণের ভালোবাসা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারও জনগণের সেবা করার সুযোগ পেয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নেতৃত্বে ।
বিএনপিকে দুর্বল ভেবে কেউ আন্দোলনের ভয় দেখাবেন না। যারা বিএনপিকে দুর্বল ভাবার চেষ্টা করছেন, তাদের মনে রাখতে হবে,বিএনপির ঠিকানা জনগণের মাঝে। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।
ঢাকায় বসে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করে উস্কানি না দিয়ে আসুন, সবাই মিলে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করি।
কৃষকদের সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, আজকে যারা সার নিয়ে কথা বলছেন, তাদের বলতে চাই পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহ রয়েছে। আজও আমরা নিশ্চিত করেছি, নবাবগঞ্জের কোনো কৃষক যেন সারের অভাবে আবাদি ফসল নষ্ট না হয়। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48 তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন ।
এর আগে উপজেলা গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় প্রধান প্রধান সড়ক পর দক্ষিণ শেষে, ডাকবাংলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
