×

বিরলে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
‎বিরলে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ‎শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
‎উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল, অফিসার ইনচার্জ মো. আল এমরান প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, বিএমডিএ বিরল জোনাল অফিসের সহকারী প্রকোশলী শহিদুল ইসলাম, কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬৯ জন ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১০৭ জনকে সংবর্ধনা এবং ফলজ গাছের চারা প্রদান করা হয়। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৪ জন শিক্ষার্থীকে ১৪টি বাইসাইকেল ও উপজেলায় সেলাই প্রশিক্ষণ গ্রহণকারী ৯ জন নারীর মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ করেন অতিথিবৃন্দ।
‎প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য বলেন, আমরা আজকে যারা মঞ্চে বসে আছি, আগামীদিনে তোমরা আমাদের কোন না কোন একটি চেয়ারের অধিকারী হবে। তোমাদের জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলবে। নিয়ম শৃঙ্খলার মধ্যে চলাফেরা করবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে চলবে। একটা রুটিন নির্ধারণ করে তোমরা তোমাদের লক্ষ্য বাস্তবায়ন করবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।