

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি–বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে রতন চক্রবর্তীকে সভাপতি ও আনন্দ কুমার গুপ্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে পৌর শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত।
কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সিনিয়র সহ–সভাপতি অ্যাডভোকেট দ্বিজেন্দ্রনাথ রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়।

এ সময় আরও বক্তব্য দেন জেলা শাখার নেতৃবৃন্দ সনজিৎ কুমার রায়, জয়ন্ত মিশ্র, ধীমান দাস এবং ফুলবাড়ী উপজেলা শাখার রতন চক্রবর্তীসহ অনেকে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা বাদলু বর্মন ও বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্রনাথ মণ্ডল।
কাউন্সিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে রতন চক্রবর্তীকে সভাপতি ও আনন্দ কুমার গুপ্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে তাঁদের নেতৃত্বে ৫১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
