

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।
এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছিলেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে যশোর জেলায় বদলির আদেশ পান। তার স্থলে এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নিজ জেলা রংপুর। এ সপ্তাহেই তিনি নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দায়িত্ব গ্রহণ করবেন। বিষয়টি নিশ্চিত করেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা।
