×

নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাউল বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদে (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৪৫৯ জন সুবিধাভোগীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি হারে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং ভিডব্লিউবি কর্মসূচির অসংখ্য সুবিধাভোগী।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল কালাম আজাদ বলেন, সরকারের এই সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির মূল উদ্দেশ্য হলো অসহায় ও দরিদ্র নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। প্রকৃত সুবিধাভোগীরা যাতে নিয়ম অনুযায়ী তাদের প্রাপ্য চাল পান, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কোনো ধরনের অনিয়ম বা হয়রানি ছাড়াই সুষ্ঠুভাবে এই কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সরকারি সহায়তার পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।