

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম উপজেলা স্কাউট সমাবেশ। বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলা শাখার আয়োজনে শনিবার রাতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট চত্বরে এই সমাপনী অনুষ্ঠিত হয়।
এতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প ফায়ারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলু।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির লিডার ট্রেনার প্রতিনিধি দীপক চন্দ্র সরকার, বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা কমিশনার ইয়াসমিন আরা, ক্যাম্প চিফ তাইজুল ইসলাম, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিট লিডার পপি আক্তার।
উক্ত সমাবেশে ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪টি দলের ৩৫২ জন স্কাউট সদস্য, ৪৪ জন ইউনিট লিডার অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কেরামত আলী সহ ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর এ সমাবেশের উদ্বোধন করা হয়।
