×

বোচাগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
”শিক্ষকদের পাশে থাকা, পেশার সুরক্ষা-মর্যদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” এই প্রদিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা প্রসাশন ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের একটি র‌্যালী সেতাবগঞ্জ পৌরশহরের প্রধান প্রধান সড়ক ঘুড়ে উপজেলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. রুহুল আমিন এর সভাপতিত্বে ও শিক্ষক নেতা মাজেদুর রহমান পাপ্পুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রথিন্দ্র নাথ রায়, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. বজলুর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার পারভেজ, ওয়াহেদুজ্জামান গামা, প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি মো, সোহেল রানা, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবীর সোহাগ প্রমুখ।