

নিজস্ব প্রতিবেদক
জীবনের অভিজ্ঞতার কণ্ঠ্যস্বর, সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন এইরপ্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
পরে বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , ফুলবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিএইচডিপি ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল কো-অডিনেটর মোসলেম উদ্দিন, ফিল্ড কো-অডিনেটর রুহুল আমিন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুলতান মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের স্বাস্থ্য ইনচার্জ মোছা. ফাওজিয়া রেবেকা সুলতানা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্স, কর্মকর্তা-কর্মচারী। আয়োজনে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ফুলবাড়ী। সহোযোগিতায় ছিলেন সিএইচডিপি ল্যাম্ব।
