

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল হকের সঞ্চালনায় প্রেস কনফারেন্সে বক্তব্য দেন জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরার আহ্বান জানানো হয়।
