×

ফুলবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পূজা উদযাপন পরিষদের নেতারা

নিজস্ব প্রতিবেদক
দুর্গাপূজার মহাষষ্ঠীতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্তসহ সংগঠনের নেতারা।


আজ শুক্রবার সকাল ১০টায় আনন্দ কুমার গুপ্তের নেতৃত্বে পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন এবং সংশ্লিষ্টদের খোঁজখবর নেন।


পরিদর্শনকালে নেতারা পূজামণ্ডপগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।