

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী মহিলা কলেজ, চতরা ডিগ্রি কলেজ ও মাদারগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলা বিএনপি’র আয়োজনে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন রংপুর জেলা পরিষদের প্রসাশক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এ সময় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়। শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার এবং গাছের পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
