×

পঞ্চগড়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় সংবাদদাতা
পঞ্চগড়ে দেশের প্রথমবারের মতো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এবং বিধিমালা ২০২৪ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) দিনব্যাপী এই কর্মশালাটি আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভূমি অপরাধ প্রতিরোধে সম্মক জ্ঞান অর্জনের জন্য এই কর্মশালা দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ল্যান্ড পলিসি স্পেশালিস্ট ও পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান মো. হান্নান মিয়া প্রশিক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবং কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। কর্মশালায় জেলার পাঁচটি উপজেলার নির্বাহী অফিসারসহ ভূমি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে দেশের প্রথম এ ধরনের কর্মশালা পঞ্চগড়ে অনুষ্ঠিত হওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।