×

পাঁচবিবিতে চোরাই গরু সহ চোর আটক

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট পাঁচবিবিতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা কর্তৃক চোরাই গরু সহ আলম হোসেন (৪৮) নামের এক চোরকে ধরে করে থানা পুলিশে দিয়েছে। আলম জয়পুরহাট সদর উপজেলার হানাইল দিঘিপাড়া গ্রামের   ফজলুল হকের ছেলে   উপজেলার বড়মানিক গ্রামে এ ঘটনা ঘটে । 
রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানা যায়   ১২ নভেম্বর  মঙ্গল দুপুরে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর গবরা বিলে পাঁচবিবি -কড়িয়া সড়কের পাশে দুদু মিয়ার স্ত্রী ফাতেমা বেগম সকালে তার গরুটি বেঁধে রেখে যাবার কিছু পরে গরুটি চুরি করে নিয়ে বড়মানিক এলাকায় পৌঁছালে চোরাই গরু সহ তাকে আটক করে এলাকাবাসী । খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে গরু সহ চোরকে থানায় নিয়ে যান এবং তাকে জেল হাজতে প্রেরন করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, আলম হোসেন এলকার একজন চিহ্নিত চোর। তার বিরুদ্ধে জয়পুরহাট, ক্ষেতলাল, আক্কেলপুর, বদলগাছি, দুপচাঁচিয়া,  শিবগঞ্জ, ধামুইরহাট সহ বিভিন্ন থানায় ১২ টি চুরি মামলাসহ ১৮ টি মামলা রয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।