

বিরামপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে স্ত্রীর সাথে ঝগড়া করে অভিমানে সেলিম (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সেলিম ওই এলাকার বাবু শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রহমত আলী।
পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান রহমত আলী জানান, প্রতিদিনের ন্যায় সকালে ধান কাটতে যান সেলিম। দুপুরে কাজ থেকে বাড়ি ফিরে ছেড়া প্যান্ট পরা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয়। এক সময় রাগ করে দড়ি নিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।‘
