×

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,সহযোগী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালকের সহযোগী নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া (ডাকঘর) নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুমন মিয়া (৪০) তিনি পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে হায়দার মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, রোববার সকালে গাইবান্ধা থেকে অরিন পরিবহন নামে একটি যাত্রীবাহীবাস ঢাকা যাচ্ছিল। বাসটি ডাকঘর নামক এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সময় ঘটনাস্থলেই বাসের সহযোগী সুমন মিয়া মারা যান। ঘটনায় আর কেউ আহত হয়নি।

বিষয়ে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, বাসটি উদ্ধার করা হচ্ছে। বাসের সহযোগীর মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।