চতুর্থ ধাপে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোগাগ চন্দ্র সাহা। এতে প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনা (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফরহাদ হোসেন প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলা নির্বাচনে ৬৩টি ভোট কেন্দ্রের জন্য ৭০ প্রিজাইডিং অফিসার, ৪৩৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮৭০ জন পুলিং অফিসারকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগামী ৫ জুন এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক