×

সাঁওতাল জনগোষ্ঠির উন্নয়নে বিশেষ বরাদ্দসহ ধর্ম ও জাতিগত বৈচিত্রতা রক্ষার দাবী

নিজেস্ব প্রতিবেদক

সাঁওতাল জনগোষ্ঠির উন্নয়নে বিশেষ বরাদ্দসহ ধর্ম ও জাতিগত বৈচিত্রতা রক্ষার দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ সারিধরম গাঁওতা । গত শুক্রবার সকাল ১০টায় ফুলবাড়ী প্রেসক্লাব সভাকক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক  সুবাস মুর্মু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালে প্রকাশিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির গেজেটে সাঁওতালসহ মোট ৫০ টি জাতিসত্তা অর্ন্তভুক্ত করা হয়েছে। গেজেটে অর্ন্তভুক্ত প্রত্যেকটি জাতিসত্তা নিজস্ব ভাষা, ধর্ম ও সংস্কৃতি তথা জাতিগত বৈচিত্রতা বিদ্যমান।
তিনি আরও বলেন, সাঁওতাল জাতির নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্ম ও বর্ণ রয়েছে; আমাদের ধর্মের নাম সারিধরম। সাওতাল জাতি খুবই সহজ সরল, নিরীহ, সৎ এবং দেশ ও প্রকৃতিপ্রেমী। জাতীয় বাজেটে অন্য জাতি ও ধর্মের জন্য রষ্ট্রীয়ভাবে ধর্ম পালনে বিশেষ বরাদ্দ দিলেও সাঁওতালদের জন্য দেওয়া হয় না। রাষ্ট্রীয় এ বৈষ্যম দূর করতে হবে এবং সাঁওতালদের ভাষা, ধর্ম, শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে বিশেষ বরাদ্দ দিতে হবে। অন্য ধর্মের আগ্রাসনে সাঁওতালদের অস্তিত্ব বিলীন হতে চলেছে। বিভিন্ন প্রলোভনে তাদের ধর্মান্তরিত করার চক্রান্ত করছে। এ আগ্রাসন রুখতে না পারলে নিকট ভবিষ্যতে সাঁওতাল নামে জাতির অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে। বাংলাদেশ সারিধরম গাঁওতা এ অগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি চুন্নু টুডু, সাধারণ সম্পাদক নরেশ হেম্ব্রম, কার্যকরি সদস্য নির্মল মার্ডি, রবিন মুর্মু, মনিররাজ হেম্ব্রম, রাজেন মার্ডী ও সুনিল হাসদা প্রমুখ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।