

নিজেস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যুবকদের হুইসেল ব্লোয়ার হিসেবে অর্ন্তভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টায় পৌর শহরের সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে বে-সরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ওয়াচ এর আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দীন।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদিলাহাট কলেজের সিনিয়র প্রভাষক আবু শহীদ, গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের এমডি আনন্দ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক মো. রজব আলী, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, কাঁটাবাড়ী নয়াপাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সাত্তার প্রমুখ।
এসময় ডেমোক্রেসি ওয়াচ এর জেলা সমন্বয়কারী মো. কামরুজ্জামান, আস্থা প্রকল্পের মনিটরিং রিপোর্টিং কালেক্টর মো. জাহাঙ্গীর আলমসহ ছাত্র-ছাত্রী, মসজিদের ইমাম, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সমাজ সেবক, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সমাজের সচেতন ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
