বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে ওয়ার্ড আ.লীগ নেতা গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে ৩নং ভাটরা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র প্রাং (৩৮) কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া-পন্ডিতপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নাগরকান্দি গ্রামের শ্রী মোহন চন্দ্র প্রাং এর ছেলে। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় নাশকতার মামলা রয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত শ্রী তাপস চন্দ্র প্রাং নাশকতা মামলার আসামী। সোমবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This