×

নন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগের কথিত ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
আজ বুধবার বিকেলে উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক আদম আলী মোল্লা, তুষার আহম্মেদ, গোলাপ হোসেন, গোলাপ হোসেন আকন্দ, আলম হোসেন, আব্দুল মান্নান, পারভেজ আহম্মেদ সাগর, ঝিনুক, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহীন, ইউনিয়ন যুবদলের সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, স্বপন, মাসুদ, বাদশা, ইমরান, কামাল, রবিউল, নন্দীগ্রাম পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।