বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হিলি প্রতিনিধি
উৎসব মুখর পরিবেশে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে নানা আয়োজনে দিনাজপুরের “হিলি প্রেসক্লাবের” প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ শনিবার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল দশটায় হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় চারমাথা মোড়ে জাতীয় পতাকা উত্তলন ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন কার্যক্রম শুরু করা হয়।
পরে পূর্ব ঘোষিত কর্মসূচি মতে স্থানীয় হাসপাতাল ও থানা চত্বরে ফলজ বৃক্ষ রোপণ করা হয়।
এরপর দুপুর ১২টায় হিলি প্রেসক্লাবের কার্যালয়ে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালনায় সভাপতি মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আগামী দিনে হিলি প্রেসক্লাবের কলম সৈনিকরা হিলির সমস্যা ও উন্নয়ন মূলক কার্যক্রম তাদের কলম এর মাধ্যমে তুলে ধরার আহবান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহিনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল নাহার, হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জামান আলী, হিলি নারী উদ্যোক্তা সভাপতি মোছা. জাকিয়া ডলি, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ মো. হাসান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাব্বির হোসেন বিপ্লব, সদস্য মাহবুবুর রহমান, কৌশিক চৌধুরী, সোহেল হোসেন, সোহাগ হোসেন, তৌহিদুল ইসলাম শামীম, মীর সেলিম, আলী মুর্তজা সরকার, মেহেদী হাসান, সাদ্দাম হোসেন নয়ন, আব্দুর রশিদ, মাহবুব আলম বকুল, মাদ্রাসার এতিম ক্ষুদে শিক্ষার্থীরা সহ অনেকে।
আলোচনা সভা শেষে, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, কন্দর্পুর নূরানী হাফেজিয়া ও হিলি কাছিমিয়া উলুম মাদ্রাসার ২০ জন শিক্ষার্থীদের হাতে রুমাল তুলে দেওয়া হয়। সবশেষে হিলি প্রেসক্লাবের সদস্য নুরে আলম সিদ্দিকীর বাবার রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির উদ্দেশ্য বিশেষ দোয়া করা হয় এবং খাবার বিতরণ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This