কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


পঞ্চগড় প্রতিনিধি
কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ রোববার সকালে আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় রংপুর বিভাগের আট জেলার ২৬ জন যুব ফোরাম সদস্য অংশ অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস এর সিনিয়র ট্রেইনার ও বাংলাদেশ বেতার ঠাকুরগাওয়ের সংবাদ পাঠক অমল টিক্কু ও রেডিও চিলমারী ৯৯.০২ এফএম স্টেশন ম্যানেজার বশির আহমেদ। প্রশিক্ষণ চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
