

বিরামপুরে প্রতিনিধি
‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রোববার বেলা ১২টায় বিরামপুর ঢাকা মোড় নামক স্থান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে সেটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন উপজেলা থেকে আসা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ।
পরে দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক ফোরাসের সভাপতি অ্যাডভোকেট মোর্শেদ মানিক সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে গণমাধ্যম কর্মীরা বক্তব্যদেন।
এসময় বক্তারা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। বক্তারা স্বাধীন সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন সময়ে সাংবাদিকদের লাঞ্চিত অপমানিত হতে হয় তার তীব্র নিন্দা ও জানায়। ভবিষ্যতে সাংবাদিকদের ন্যায্য দাবী নিশ্চিত করার জোর দাবি জানান নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফিজার রহমান মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কুদ্দুস আলী খান, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম মন্ডল, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশীদসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
