×

বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুইজনের কারাদণ্ড

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাজা সেবন, চুরির চেষ্টা ও পকেটমারার অভিযোগে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
জানা গেছে, সোমবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলার আনোড়া এলাকায় অভিযান চালিয়ে গাজা সেবনরত অবস্থায় ও চুরির উদ্যোগকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া গ্রামের ইসাহাক আলীর ছেলে আশরাফুল ইসলাম বাবুকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট মামলা নং ১৫৮/২০২৫-২৬ এ তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
এদিকে একইদিন দুপুর ১টা ৩০ মিনিটে বোচাগঞ্জের সেতাবগঞ্জ গরুরহাটে অভিযান চালিয়ে পকেটমার অবস্থায় উপজেলার বুকডুমা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আলমগীর হোসেন (৪০) কে আটক করা হয়। মোবাইল কোর্ট মামলা নং ১৫৯/২০২৫-২৬ এ চুরির অপরাধে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঈদকে সামনে রেখে বিভিন্ন উপজেলা থেকে অপরাধচক্রের সদস্যরা হাট-বাজার ও জনসমাগম এলাকায় এসে চুরি ও পকেটমারির চেষ্টা করছে। এসব অপরাধ দমনে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।